যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ৫ কূপ চালু, শিগগির চালু হচ্ছে আরেকটি

বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ৫ কূপ চালু, শিগগির চালু হচ্ছে আরেকটি

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অবস্থিত দেশের সবচেয়ে বেশি গ্যাস উৎপাদনকারী বিবিয়ানা গ্যাসক্ষেত্রের বন্ধ থাকা ছয়টি কূপের মধ্যে মেরামত শেষে পাঁচটি কূপ চালু হয়েছে। শিগগির ষষ্ঠ কূপ চালু হবে বলে আশা করছে শেভরন।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে শেভরন বাংলাদেশের মুখপাত্র শেখ জাহিদুর রহমান একথা জানান। তিনি বলেন, পঞ্চম কূপটি চালু করা হয়েছে।

ইতিমধ্যে পাঁচটি কূপ চালু হওয়ায় দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরেছে বলেও জানান তিনি।
এর আগে গত রবিবার (৩ এপ্রিল) সকালের দিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের হঠাৎ প্রায় ৪৫ কোটি ঘনফুট উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় গ্যাসের সরবরাহে বড় ধরনের সংকট দেখা দেয়। ওইদিন সকালে হঠাৎ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে গ্যাসের সঙ্গে বালু উঠে আসে। তাৎক্ষণিক ছয়টি কূপ বন্ধ করে দেওয়া হয়। এরপর কোন কূপ থেকে উঠছে, তা শনাক্তের পর সেটি ছাড়া অন্যগুলো দ্রুত চালু করার উদ্যোগ নেওয়া হয়। ফলে বড় ধরনের বিপর্যয় বা সময়ক্ষেপন হয়নি।

জানা গেছে, বিবিয়ানা বর্তমানে সবচেয়ে বড় গ্যাস উৎপাদন ক্ষেত্র। হঠাৎ উৎপাদন বন্ধ হওয়ায় রবিবার দুপুরের পর থেকে ধীরে ধীরে গ্যাসের সরবরাহ কমতে থাকে। দেশে দিনে ৩৭০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও শনিবার মোট গ্যাস সরবরাহ করা হয় ২৭৯ কোটি ঘনফুটের মতো। এর মধ্যে বিবিয়ানা থেকে সরবরাহ করা হয় ১১৫ কোটি ঘনফুট।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com