শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী পেলেন নজরুল পুরস্কার

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী পেলেন নজরুল পুরস্কার

নিজস্ব প্রতিবেদক:
নজরুলচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী নজরুল পুরস্কার পেয়েছেন। আজ বাংলা একাডেমির নজরুল মঞ্চে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে এই পুরস্কার প্রদান করা হয়।

বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব মো. আবুল মনসুর।

 

সূচনা বক্তৃতা করেন একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। একক বক্তৃতা প্রদান করেন অধ্যাপক লীনা তাপসী খান।
শুরুতে সদ্যঃপ্রয়াত সাহিত্যিক-সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরীর স্মৃতিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত মুহম্মদ নূরুল হুদা সম্পাদিত ‘বিদ্রোহী : শতবর্ষে শতদৃষ্টি’ গ্রন্থ উন্মোচন করা হয়।

কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, নজরুলের অবিস্মরণীয় ‘বিদ্রোহী’ কবিতা রচনার শতবর্ষ উদযাপন এবং বঙ্গবন্ধুর বাংলাদেশে নজরুলকে রাষ্ট্রীয়ভাবে বরণের সুবর্ণ জয়ন্তীর মাহেন্দ্রক্ষণে বাংলা একাডেমি প্রকাশ করেছে ‘বিদ্রোহী : শতবর্ষে শতদৃষ্টি’ শীর্ষক এক ঐতিহাসিক স্মারকগ্রন্থ।

তিনি আরো বলেন, ‘‘এ ছাড়া ‘বিদ্রোহী’ কবিতার শতবর্ষ উদযাপন উপলক্ষে ভাস্কর চৌধুরী জাহানারা পারভীনের শিল্পভাবনায় এই কবিতার পূর্ণাঙ্গ রূপ ভাস্কর্য আকারে প্রতিস্থাপন করেছি। ’’

বাংলা একাডেমি চলতি বছর থেকে নজরুলচর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ নজরুল পুরস্কার প্রবর্তন করেছে। এখন থেকে প্রতিবছর নজরুল সাহিত্যের একজন গবেষক, সমালোচক, অনুবাদক বা নজরুল সংগীতশিল্পীকে এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর হাতে পুরস্কারের অর্থমূল্যের দুই লাখ টাকার চেক, সম্মাননাপত্র, সম্মাননাস্মারক এবং পুষ্পস্তবক তুলে দেওয়া হয়।

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের সবার জীবনের সঙ্গে নজরুলের যোগ রয়েছে। কারণ নজরুল-পাঠ প্রতিটি ব্যক্তিকে প্রভাবিত করে, অনুপ্রাণিত করে। কিশোর বয়সে নজরুলের পাঠ আমাকে অনুপ্রাণিত করেছে। ’

তিনি বলেন, ‘নজরুলকে নিয়ে বাংলা ও ইংরেজিতে কয়েকটি বই লিখেছি। ক্রমশ বুঝেছি নজরুল কতটা মৌলিক এবং বৃহৎ। ’

কথাসাহিত্যিক সেলিনা হোসেন বলেন, ‘নজরুল বাঙালিত্বকে ধারণ করেছেন এবং একই সঙ্গে আন্তর্জাতিকতাবাদের গান গেয়েছেন। তাঁর জীবন ও সৃষ্টি বিদ্রোহের যে আভায় মণ্ডিত, আমরা যদি আমাদের জীবনে ও কর্মে তা ধারণ করতে পারি তবেই তাঁকে স্মরণ করা সার্থক হবে। ’

সূত্র : বাসস

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com