শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

গুলশানে গাঁজার তৈরি বিভিন্ন খাবারসহ তরুণী ও দুই যুবক আটক

গুলশানে গাঁজার তৈরি বিভিন্ন খাবারসহ তরুণী ও দুই যুবক আটক

নিজস্ব প্রতিবেদক :
রাজধানীতে গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজার নির্যাস দিয়ে তৈরি বিভিন্ন খাবার, খাবার তৈরির উপকরণ ও এক তরুণীসহ দুই যুবককে আটক করা হয়েছে।
রোববার বিকেল চারটার দিকে প্রথমে গুলশানের ছয় নম্বর রোড থেকে মোটরসাইকেল যোগে ডেলিভারি করতে আসা এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যে উত্তরা থেকে এক তরুণী, এক যুবককে আটক ও গাঁজা দিয়ে তৈরি বিভিন্ন খাবারসহ উপকরণ জব্দ করে পুলিশ।
আটকরা হলেন- রাজধানীর দক্ষিণখান মিয়া পাড়ার জুবায়ের হোসেন (২৪), উত্তরার ১২ নম্বর সেক্টরের অনুভব খান রিবু (২৩) ও উত্তরার সি ব্লকের দুই নম্বর রোডের বাসিন্দা নাফিজা নাজা (২২)।

তাদের কাছ থেকে ৯০০ গ্রাম গাঁজা, গাঁজার নির্যাস দিয়ে তৈরি ছয় কেজি ১০০ গ্রাম বিভিন্ন খাবার (চকলেট, কেক, মিল্কসেক), খাবার তৈরির বিভিন্ন উপকরণ, একটি আইফোন প্রো ম্যাক্স-১১সহ দুটি মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

সোমবার গুলশান থানার অফিসার ইনচার্জ আবুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরে গুলশান থানার বিশেষ অভিযান টিম ইন্সপেক্টর (তদন্ত) শেখ শাহানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঐ এলাকায় অবস্থান নয়। এ সময় একটি মোটরসাইকেলের পেছনে বসা যুবক জুবায়েরকে আটক করা হয়।

আরো পড়ুন> সম্রাটের জামিন বাতিলের বিরুদ্ধে আপিলের শুনানি ৬ জুন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুবায়ের জানায়, ইনস্টাগ্রামের মাধ্যমে রাজধানীর বিভিন্ন জায়গায় মাদক দিয়ে তৈরি এই খাবার সরবরাহ করা হচ্ছিল। পরে তার দেওয়া তথ্যে উত্তরার ১২ নম্বর সেক্টরের ১৪ নম্বর রোডের আট নম্বর বাসায় অভিযান চালিয়ে গাঁজাসহ গাঁজার নির্যাস দিয়ে বানানো বিভিন্ন খাবার উপকরণ জব্দ ও আরো দুইজনকে আটক করা হয়।

আটকরা জানান, তারা ইনস্টাগ্রামের মাধ্যমে কানাডিয়ান ও আফ্রিকান মাদক ব্যবসায়ীদের তৈরি বিভিন্ন ভিডিও দেখে দেশীয় পদ্ধতিতে গাঁজা দিয়ে কেক, চকলেট, মিল্কসেক তৈরি করে আসছিল।

আটকরা আরো জানান, এক কেজির গাঁজার চকলেট তৈরিতে পাঁচ কেজি গাঁজার নির্যাস প্রয়োজন হয়।

ওসি আরো জানান, আটকদের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। মামলার পর তাদের আদালতে নিয়ে রিমান্ড আবেদন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com