শিরোনাম :
পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের কার্যক্রম বন্ধে আইনি নোটিশ জামালপুরে চা-দোকানির স্ত্রীকে ধর্ষণের দায়ে তিনজনের মৃত্যুদণ্ড সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছরেও সমাপ্ত হয়নি বিচারিক প্রক্রিয়া সিলেটে আকস্মিক বন্যার আশঙ্কা: পাঁচ জেলায় সতর্কবার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে ইঞ্জিনিয়ার মাসুমের শোক বর্ষীয়ান রাজনীতিবিদ আবু নূর মুহাম্মদ বাহাউল হক মৃত্যুতে সেলিম রেজার শোক প্রকাশ রাশিয়ার মতো ‘বন্ধুত্বপূর্ণ’ দেশকে হরমুজ প্রণালী শুল্ক মওকুফ করলো ইরান শাহবাগ থানায় ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ৮ ডেমরা ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে কুপিয়ে ২ লাখ টাকা ছিনতাই চুয়াডাঙ্গায় ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

লিখিতের ফল যেকোনো দিন ,,,,৪১তম বিসিএসের

লিখিতের ফল যেকোনো দিন ,,,,৪১তম বিসিএসের

নিজস্ব প্রতিবেদক:
৪১তম বিসিএসের ফল চলতি মাসের যেকোনো সময় প্রকাশিত হতে পারে। এ বিসিএসের লিখিত পরীক্ষার খাতা মূল্যায়ন শেষে বর্তমানে ফল তৈরির কাজ চলছে।

বুধবার (২ নভেম্বর) বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি) সূত্র এ তথ্য জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে পিএসসির এক কর্মকর্তা জানান, ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। কেবল আনুষ্ঠানিকতা বাকি আছে। মূল্যায়ন শেষে খাতা পরীক্ষ করা পিএসসিতে জমা দিয়েছেন। তৃতীয় ধাপের মূল্যায়নও শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন গণমাধ্যমে জানান, পরীক্ষকরা নির্ধারিত সময়ে খাতা মূল্যায়নে বিলম্ব করেছেন, এ জন্যই ৪১তম বিসিএসের ফল প্রকাশে কিছুটা দেড়ি হয়ে গেছে। লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ চলছে। চলতি মাসের যেকোনো দিন এ ফল প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, ফল প্রকাশের তিন মাসের মধ্যেই মৌখিক পরীক্ষা শেষ করা হবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে বিভিন্ন পদে ২ হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে ৯১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রভাষক নেওয়া হবে বিসিএস শিক্ষায় ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বিভাগে ১০ জন। শিক্ষার পর সবচেয়ে বেশি ৩২৩ জনকে প্রশাসন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

২০২১ সালের ১ আগস্ট ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। ৪১তম বিসিএসে আবেদন করেছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন প্রার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছে ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। এতে উত্তীর্ণ হয়েছেন ২১ হাজার ৫৬ জন। প্রিলিমিনারিতে উত্তীর্ণরাই লিখিত পরীক্ষায় অংশ নেন। পরে ওই বছরের ২৯ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com