যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

অধ্যাপক পদের কেউ যেতে চান না নতুন বিশ্ববিদ্যালয়ে

অধ্যাপক পদের কেউ যেতে চান না নতুন বিশ্ববিদ্যালয়ে

নিজস্ব প্রতিবেদক:

নতুন করে স্থাপিত কিছু পাবলিক বিশ্ববিদ্যালয়ের এখনও নিজস্ব জায়গা নেই বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। পুরোনো বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক পদমর্যাদার কেউ নতুন বিশ্ববিদ্যালয়ে যেতে চান না বলেও জানান তিনি।

বৃহস্পতিবার সংসদে মুজিবনগর বিশ্ববিদ্যালয়, মেহেরপুর বিল-২০২৩-এর সংশোধনীর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন মন্ত্রী।

দীপু মনি আরও বলেন, আমরা যত্রতত্র অনার্স খুলেছি। সেটি জনপ্রতিনিধিদের আগ্রহেই হয়েছে। সেখানে শিক্ষার্থীও অনার্স মানের নয়, শিক্ষকও হয়তো অনার্স মানের নন, কিন্তু আমরা খুলেছি।

জাতীয় পার্টির সদস্য শামীম হায়দার পাটোয়ারী প্রবাসী বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি করে বলেন, বছরে আমাদের আট থেকে ১০ লাখ লোক বিদেশে যায়। তাদের জন্য শিক্ষা ব্যবস্থা কী দিয়েছে? কিছুই করেনি।

এদিকে কওমি মাদ্রাসার শিক্ষকদের সরকারি বেতন স্কেলের আওতায় আনার সিদ্ধান্ত হয়নি বলে সংসদকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সরকারদলীয় সদস্য হাবিবে মিল্লাতের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান তিনি।

জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নুর প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ইতোমধ্যে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফি কাঠামো সংগ্রহ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com