শিরোনাম :
খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর হামলা, বিক্ষোভ-সড়ক অবরোধ সিলেটে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম হরমুজ প্রণালি চালু ও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব ইরানের ৫ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ২ নম্বর সংকেত জাতীয় সংসদে দায়িত্বশীল আচরণের আহ্বান বিরোধীদলীয় নেতার ধামরাইয়ে নাহিদার হত্যাকারী স্বপনের ফাঁসির দাবিতে মানববন্ধন দেশে বজ্রপাতে গাইবান্ধায় ৫ জনসহ সাত জেলায় ১৪ জনের মৃত্যু লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ‘লঙ্ঘন করছে’ হেজবুল্লাহ:নেতানিয়াহু লক্ষ্মীপুরে বৃষ্টিভেজা সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু দেশের কৃষকের ভাগ্য বদলাতেই শহীদ জিয়া খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন : পার্বত্যমন্ত্রী
যোগাযোগ :

ঢাকা থেকে প্রকাশিত, সরকারি মিডিয়া তালিকা ভুক্ত, জাতীয়  দৈনিক যুগযুগান্তর পত্রিকায় ও যে যে টিভি... জেলা উপজেলা, বিশেষ প্রতিনিধি, ক্রাইম রিপোর্টার, বিভাগীয় প্রধান, ক্যাম্পাস প্রতিনিধি, বিজ্ঞাপন প্রতিনিধি নেওয়া হচ্ছে..। আগ্রহীদের সিভি পাসপোর্ট সাইজের ছবি এন আইডি কার্ড এর কপি এবং শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মেইল অথবা হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ করা হলো। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378, ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা। প্রধান কার্যালয়: ২৮, দিলকুশা বানিজ্যিক এলাকা (১৯ তম তলা), সুইট # ১৯০৩, মতিঝিল, ঢাকা - ১০০০। মোবা: 01978268378, হোয়াটসঅ্যাপ: 01612268378 ইমেইল: nskibria2012@gmail.com, শাখা অফিস : ১৮৭/২ আরামবাগ, ঢাকা।

নতুন ছবিতে ডাক পেলেন পূজা চেরি

নতুন ছবিতে ডাক পেলেন পূজা চেরি

বিনোদন প্রতিবেদক:

ভুল করেছেন জানিয়ে গত ২০ ফেব্রুয়ারি হঠাৎই এক ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চান চিত্রনায়িকা পূজা চেরি। জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হয়ে পরপর তিনটি ছবি করে আলোচনা আসার পর অন্যদের ছবি করলেও সেই অর্থে সাফল্য পাননি পূজা। বরং বিভিন্ন ইস্যুতে একের পর এক সমালোচনার মুখে পড়েন। অবশেষে পূজা ভুল বুঝতে পেরে জাজের কাছে ক্ষমা চেয়েছেন। নতুন খবর হলো এই ক্ষমা চাওয়ার পরই নতুন ছবিতে ডাক পেয়েছেন পূজা চেরি।

জানা গেছে, পরিচালক মিঠু খানের নাম ঠিক না হওয়া একটি ছবিতে পূজা নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী শুক্রবার ছবিটির গল্প শুনবেন এই চিত্রনায়িকা। যদি ব্যাটে বলে মিলে যায় তবেই নতুন এই ছবিতে চুক্তিবদ্ধ হতে পারেন পূজা।

এর আগে, ‘গলুই’ ছবির শুটিংয়ে শাকিব খানের সঙ্গে পূজার প্রেমের গুঞ্জন ছড়ায়। এতে সমালোচনার মুখে পড়তে হয় তাকে। যদিও সেই গুঞ্জনের কোনো সত্যতা মেলেনি। এরপরই নাটকের এক অভিনেতার সঙ্গে পূজার অন্তরঙ্গতা ও ঘোরাঘুরির খবর ছড়ায়। গুঞ্জন ওঠে, তাদের প্রেম নিয়েও। যদিও দাবি করা হয়, সেই অভিনেতার সঙ্গে মূলত একটি ওয়েব ফিল্মে কাজ করেছেন পূজা, এর বেশি কিছু নয়।
এভাবে সিনেমার বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন পূজা। এ নিয়ে একের পর এক সমালোচনার মুখেও পড়তে হয় তাকে। একদিকে জাজের সঙ্গে ভালো সম্পর্ক না যাওয়া- অন্যদিকে, সাম্প্রতিককালের তার কোনো ছবি সাফল্যের মুখ না দেখাসহ ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনার কারণে অনুশোচনায় ভুগছিলেন পূজা। এমন সময় নিজের ক্যারিয়ারের সকল অর্জনের কৃতিত্ব জাজকে দিয়ে ভুল স্বীকার করে ক্ষমা চান এ নায়িকা।

পরে এর প্রতিক্রিয়ায় পূজাকে ক্ষমা করে দিয়েছে বলে জানায় জাজ। এ ঘটনার পর পূজার জাজে ফেরা নিয়ে যখন নতুন আলোচনা দেখা যাচ্ছে ঢালিউডে, তখনই নতুন ছবিতে ডাক পেয়েছেন পূজা। আশা করা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে নতুন এই ছবি দিয়ে আবারও লাইমলাইটে জায়গা করে নিতে পারেন পূজা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 jujugantor.com
Theme Customized BY SpacialNews.Com