বিনোদন ডেস্ক :
রাশমিকা মান্দানা। নিতম্বের আঘাতে কারণে প্রায় এক মাস কাজ থেকে দূরে ছিলেন তিনি। এবার বিরতি শেষে শুটিং সেটে ফেরার প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদন অনযায়ী, রাশমিকা তার আসন্ন সিনেমা ‘মাইসা’-র শুটিং করার সময় নিতম্বের আঘাত পেয়ে ছুটিতে ছিলেন।

সম্প্রতি স্যোশাল মিডিয়ায় নিজের ছুটির দিনের কিছু মুহূর্ত শেয়ার করে নিজেই জানিয়েছেন, খুব শিগগিরি কাজে ফিরবেন তিনি।

 

ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেন রাশমিকা। সেখানে কখনও বাড়িতে সময় কাটাতে, আবার কখনও ছুটির সময়টাকে উপভোগ করতে দেখা যায় তাকে।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমি শিগগিরি কাজে ফিরছি। আর নিশ্চিতভাবেই এই সময়গুলোকে খুব মিস করব।’

রাশমিকার এই বিরতি শুরু হয়েছিল তার আসন্ন সিনেমা ‘মাইসা’র শুটিংয়ে চোট পাওয়ার পর। সিনেমাটির একটি নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপে চোট লাগে তার। এরপর বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হয় তাকে।

গত ৩ আগস্ট ইনস্টাগ্রামে নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে ভক্তদের আশ্বস্ত করেছিলেন রাশমিকা। অভিনেত্রী জানান, শুরুতে তিনি চোটের বিষয়টি গোপন রাখতে চেয়েছিলেন। তবে পরপর তিনবার চোট পাওয়ার পর নিজের শরীরকে যন্ত্রের মতো নয়, মানুষের শরীর হিসেবে দেখার প্রয়োজনীয়তাও উপলব্ধি করেছেন তিনি।

 

চোটের ঘটনা ব্যাখ্যা করে রাশমিকা জানান, হিপের দুই পাশে চারটি করে টেন্ডন থাকে, যা হিপকে পায়ের সঙ্গে যুক্ত করে। ‘মাইসা’র নাচের দৃশ্যের শুটিংয়ের সময় ডান হিপের একটি টেন্ডন বিচ্ছিন্ন হয়ে যায়। সেটি আবার আগের অবস্থায় যুক্ত হওয়ার পরই স্বাভাবিকভাবে পা ওঠানো সম্ভব হবে বলে জানান অভিনেত্রী।

তবে ঘটনাটিকে বড় কোনো দুর্ঘটনা হিসেবে দেখছেন না রাশমিকা। তার ভাষায়, এখন পর্যন্ত পাওয়া চোটগুলো মূলত আকস্মিক দুর্ঘটনার ফল।