নেত্রকোনা জেলা প্রতিনিধি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মদন উপজেলার কাইটাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক সুপরিচিত ব্যক্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া।

তিনি ইউনিয়নবাসীর সুখে দুঃখে সবসময় পাশে থাকেন। পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন দীর্ঘদিন ধরে।

স্থানীয় নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে তিনি কাইটাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় এবং উঠান বৈঠক শুরু করেছেন।
একজন তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে সাধারণ ভোটারদের মাঝেও তাকে নিয়ে ব্যাপক উৎসাহ -উদ্দীপনা দেখা যাচ্ছে এলাকায়।

উপজেলা কাইটাইল ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান তিনি বলেন- আমি দীর্ঘদিন আমাদের ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার, সুখ-দুঃখ এবং নানা সমস্যায় আমি সমাধান করা এবং তাদের পাশে থাকার চেষ্টা করছি।

বাড়রী বাজারে দীর্ঘদিন ধরে আমার ব্যবসার সাথে জড়িত থাকায় আমি আমার এলাকার সাধারণ মানুষের খুব কাছে যাওয়ার সুযোগ পেয়েছি।
এবার আমি ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়েছি।
আল্লাহ যদি সুযোগ দেয় আর আমি নির্বাচিত হতে পারি তবে নীতি ও সততার সাথে কাইটাইল ইউনিয়নবাসীর সেবা করতে চাই।

তিনি আরও বলেন, দল যদি আমাকে সমর্থন দেয় তবে আমি বিপুল ভোট পেয়ে নির্বাচিত হব ইনশাল্লাহ।
আর আমি নির্বাচিত হলে কাইটাইল ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল, সন্ত্রাস ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।

সরকারি সব সুযোগ- সুবিধা প্রতিটি নাগরিকের দোরগোড়ায় স্বচ্ছতার সাথে আমি জিয়া পৌঁছিয়ে দিয়ে তা নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ১ নং কাইটাইল ইউনিয়নের সর্বস্তরের গণমানুষের দোয়া, ভালোবাসা ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করছি।

কাইটাইল ইউনিয়নের বিভিন্ন এলাকার স্থানীয় ভোটারদের সাথে কথা বলে জানা যায়, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান (জিয়া) একজন তরুণ, কর্মঠ এবং পরিচ্ছন্ন ইমেজের মানুষ হওয়ায় সাধারণ মানুষের মাঝে তার একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি হয়েছে। বিশেষ করে যুব সমাজ তাকে এলাকার ইতিবাচক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখতে চান।