সম্পাদকীয়
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের ফলে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। মঙ্গলবার যুগ যুগান্তরের খবরে প্রকাশ-নতুন পে-স্কেলে ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ প্রথম গ্রেডের মূল বেতন ৭৮ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন কাঠামোয় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেখানে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বাড়ছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ। সেই সঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে, যা বেতন কাঠামোয় ন্যায্যতা ও সামাজিক ভারসাম্য বৃদ্ধির একটি ইতিবাচক প্রয়াস।