নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা গেছে কোমল পানীয়ের বেচাবিক্রি রমরমা। তবে গরমের তীব্রতা বাড়া-কমার সঙ্গে ওঠা-নামা করে ক্রেতা ও চাহিদা।

মোঃ আল আমিন বলেন আমি রাজধানীর জিয়া উদ্যানের সামনে আমার একটি শরবতের দোকান আছে, গত ২৯/০৮ ২০২৬ একজন অজ্ঞাত ব্যক্তি ড্রেন থেকে পানি তুলছিলেন। আমি তাকে চিনি না তার পরিচয় জানি না, এমনতোঅবস্থা অপর একজন অজ্ঞাত ব্যক্তি উক্ত ঘটনাটি ভিডিও ধারণ করেন। ভিডিও ধারণের সময় তিনি পানি তোলা ব্যক্তিকে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি জানান যে, উক্ত পানি দিয়ে শরবত তৈরির কাজে ব্যবহার করব। উল্লেখ্য যে, আমি আমার শরবত তৈরীর কাজে সর্বদা বিশুদ্ধ পানি ব্যবহার করি এবং প্রয়োজনীয় পানি আমার বাসা থেকে নিয়ে আসে ব্যবহার করি। ড্রেনের পানি আমার আমার শরবত তৈরি কাজে ব্যবহার করার এই বিষয়টি সম্পূর্ণ মিথ্যাও ভিত্তিহীন কিন্তু উক্ত অজ্ঞাত ব্যক্তি ভিডিও ধারণ করার সময় আমার কোন অনুমতি গ্রহণ করেন না করে আমার দোকান সহ আমার ভিডিও ধারণ করে এবং আমার বিরুদ্ধে ড্রেন পানি ব্যবহারের ব্যবহার করে শরবত তৈরি করার মিথ্যা অপপ্রচার প্রদান করেন এই ব্যাপারে রাজধানীর তেজগাঁও থানা একটি সাধারণ ডায়েরি করা হয় প্রমাণ পাইলে পূর্ণাঙ্গ মামলা হবে