মোঃ সাগর (বান্দরবান জেলা প্রতিনিধি)
শুক্রবার ৪ সেপ্টেম্বর,২০২৬ বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকা থেকে কয়েক হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি বিলাসবহুল গাড়ি আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় গাড়ির ড্রাইভার জাকিরকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে চট্টগ্রাম ও ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার খবর পেয়ে গাড়িটি বিকল্প পথে বান্দরবান শহরে প্রবেশ করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান শহরের ট্রাফিক মোড় এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে গাড়িটি আটক করে।