ফতুল্লা প্রতিনিধি,

আহত জামায়াত নেতা ও লাল গোলাকার চিহ্নিত অভিযুক্ত একজনের কোলাজ ছবি। ছবি: ঢাকা মেইল
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর এক নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে।

বৃহস্পতিবার ৩ (সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

 

আহত জসীম উদ্দিন ফতুল্লার কায়েমপুর এলাকার মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে এবং জামায়াতে ইসলামীর ফতুল্লা ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি।

হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল (খানপুর) ভর্তি করেন।

 

মিরসরাইয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে এশা নামাজ শেষে বাড়ি ফেরার পথে জসীম উদ্দিনকে পথরোধ করে হামলা করা হয় এবং তাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে মারধর করা হয়।

 

আহত জসীম উদ্দিন বলেন, হামলাকারীদের মধ্যে কায়েমপুর এলাকার যুবলীগ নেতা শাহাদাৎসহ আরও কয়েকজন জড়িত।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, হামলার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে আহম্মদ নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে।