মোঃ ইউসুফ ডালি

তরুণ প্রজন্মের মধ্যে মুক্তচিন্তা, রাজনৈতিক সচেতনতা এবং সঠিক ইতিহাস চর্চা বাড়াতে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সম্প্রতি বাংলা একাডেমি প্রাঙ্গণে ৯ দিনব্যাপী ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বইমেলার পাশাপাশি মেলা প্রাঙ্গণে বেশ কয়েকটি বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন, দর্শন ও বাংলাদেশি জাতীয়তাবাদের মূল চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।