মোঃ সাগর (বান্দরবান জেলা প্রতিনিধি)
লামা উপজেলার সরই ইউনিয়ন ও আমতলি পাড়া বাজার এলাকায় উপজেলা পরিষদ কর্তৃক জব্দকৃত বালুর উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। এতে সরই ইউনিয়নের বালু ১২ লক্ষ ৭২ হাজার টাকায় তাজু উদ্দিন এবং আমতলি পাড়া বাজার অংশের বালু ৭ লক্ষ ৫০ হাজার টাকায় নাজিম উদ্দিন নিলামে পেয়েছেন।