বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী সারা আলি খানের ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনা হয়েছে। বিভিন্ন সময়ে একাধিক অভিনেতার সঙ্গে তাঁর নাম জড়ালেও এ বিষয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেননি তিনি।
তবে এবার সম্পর্ক ও বিশ্বাসঘাতকতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এই অভিনেত্রী।

সম্প্রতি নতুন সিনেমা ‘পতি পত্নী অর ওহ দো’-এর প্রচারণায় অংশ নেন সারা। সেখানে তাঁর সঙ্গে ছিলেন আয়ুষ্মান খুরানা, রাকুল প্রীত সিং এবং ওয়ামিকা গাব্বি। আড্ডার এক পর্যায়ে সম্পর্কের ক্ষেত্রে প্রতারণা ও দ্বিতীয় সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে নিজের মতামত জানান সারা।

তিনি বলেন, একবার যে মানুষ প্রতারণা করতে পারে, সে একই কাজ আবারও করতে পারে। তাই বিশ্বাসঘাতকদের দ্বিতীয়বার বিশ্বাস করা তাঁর পক্ষে সম্ভব নয়।

বিষয়টি নিয়ে তিনি বেশ কঠোর মনোভাবের কথাও জানান।
তাঁর মতে, সময়ের সঙ্গে মানুষ বদলাতে পারে। ভুল থেকে শিক্ষা নিয়ে অনেকে নিজেদের শুধরেও নিতে পারেন। তাই সব পরিস্থিতিকে একইভাবে দেখা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে রকুল প্রীত সিং ও ওয়ামিকা গাব্বির মতে, একটি সম্পর্ক টিকিয়ে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা, পারস্পরিক সম্মান এবং খোলামেলা যোগাযোগ। এই বিষয়গুলোর সঙ্গে কখনও আপস করা উচিত নয় বলেও জানান তারা।

উল্লেখ্য, ‘পতি পত্নী অউর ওহ দো’ সিনেমায় আধুনিক সম্পর্ক, বিয়ে এবং বিশ্বাসঘাতকতার নানা দিক তুলে ধরা হয়েছে।