নিজস্ব প্রতিবেদক
শন (ইসি) ভবনের সামনে অবৈধ কম্পিউটারের দোকানে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা ঘিরে গড়ে ওঠা দালাল চক্র প্রতিরোধে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটার দোকান উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুর ১২টা থেকে শেরেবাংলা নগর থানার পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির প্রধান নিরাপত্তা কর্মকর্তা ও উপসচিব সহিদ আব্দুস ছালাম জানান, নির্বাচন ভবনের আশপাশে এনআইডি সেবা সংশ্লিষ্ট কোনো দোকান যাতে না থাকে, সে বিষয়ে ইসির সিনিয়র সচিব নির্দেশনা দিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় অবৈধভাবে গড়ে ওঠা অস্থায়ী ফটোকপি ও কম্পিউটারের দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

এনআইডি সেবা সহজ করতে এআই ব্যবহার করতে চান নতুন ডিজি
জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত ইসির মাসিক সমন্বয় সভায় নির্বাচন ভবনের সামনে গড়ে ওঠা এসব দোকানকে কেন্দ্র করে দালাল চক্র সক্রিয় হওয়ার বিষয়টি উঠে আসে। এসব দালাল চক্র নির্মূলে কঠোর অবস্থান থেকেই উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়।