ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মউক’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বুধবার সকালে নগরীর গণপূর্ত ভবনে এই বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, নবগঠিত এই কর্তৃপক্ষের কার্যক্রমকে আরও গতিশীল করা, পরিকল্পিত নগরায়ণ, অবকাঠামোগত উন্নয়ন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ এবং আধুনিক ও বাসযোগ্য ময়মনসিংহ গড়ে তোলার লক্ষ্যে সভায় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অর্ণব বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, স্থাপত্য অধিদপ্তরের সাইকা বিনতে আলম, মউকের অথরাইজড কর্মকর্তা ইফতেখার আলমসহ প্রমুখ।