নারায়ণগঞ্জ প্রতিনিধি
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে শহরের মিশনপাড়া এবং সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের উদ্যোগে শহরের মিশনপাড়া এবং সিদ্ধিরগঞ্জের মিজিমিজি এলাকায় তদারকিমূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

হৃদয় রঞ্জন বণিক বলেন, অভিযান পরিচালনার সময় মিশনপাড়া এলাকার একটি দোকানে মেয়াদোত্তীর্ণ চকলেট মিল্ক ড্রিংক মেয়াদ আছে—এমন অন্যান্য পণ্যের সঙ্গে ফ্রিজে সংরক্ষণ অবস্থায় পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী স্বপ্নের মিশনপাড়া শাখাকে ১২ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।

একই অভিযানে জেলার মিজমিজি এলাকার আল্লাহ ভরসা স্টোরে অনুমোদনহীন রঙ ও ইন্ডাস্ট্রিয়াল ডাই বিক্রি এবং লেবেলবিহীন প্যাকেটে রঙ বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। একই সঙ্গে অনুমোদনহীন প্রায় ১০ কেজি রঙ জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে কৃষি বিপণন অধিদপ্তর এবং জেলা আনসার কমান্ড্যান্টের একটি দল উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।