দীপক শর্মা,  ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ দ্বীন ইসলাম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানাধীন পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঠাকুরগাঁও রোডে সন্তোষ বস্ত্রালয়-১ এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দ্বীন ইসলাম নেত্রকোনার কমলাকান্দা উপজেলার নলচাপড়া এলাকার লাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার ফকিরপাড়া এলাকায় বসবাস করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।