মোঃ সাগর( বান্দরবান জেলা প্রতিনিধি)
বান্দরবানের লামায় গণহারে পাহাড় নিধন করছে অবৈধ ব্রিকফিল্ড মালিকেরা। বছরের পর বছর প্রশাসনের জ্ঞাতে প্রকাশ্যে এসব অবৈধ কার্যক্রম চলে আসলেও জেলা-উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পাহাড় নিদনকারী অবৈধ ব্রিকফিল্ড মালীকদের বিরুদ্ধে দৃশ্যমান কোন পদক্ষেপ নিতে পারেননি বা নেননি।

শেষপর্যন্ত বিষয়টি হাইকোর্টে গড়ালে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নিয়ে পাহাড় নিধন বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে ৩ দিনের সময়সীমা দিয়ে সরকারের প্রতি আদেশ জারি করেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব এবং পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন কর্তৃক গত ১০/০৯/২৬ তারিখে লামা উপজেলার ফাইতং এলাকায় ইটভাটার মালিক কর্তৃক পাহাড় কর্তনের স্থান সরজমিনে পরিদর্শন করে UBN, 4BM, YSB, BMW, NRB ব্রিক ফিল্ড কর্তৃক পাহাড় কর্তনের সত্যতা পাওয়ায় বিজ্ঞ স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে এই প্রতিবেককে মুঠো ফোনে জানিয়েছেন এডি নুর হাসান সজিব।