দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের দুর্লভপুর গ্রামে মা দ কবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ দুইজনকে বিভিন্ন মেয়াদে কা রা দণ্ড দেওয়া হয়েছে।
অভিযানকালে মোছা. আয়েশা আক্তার নামে এক নারীর বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় সেখান থেকে ৯টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা, পাঁচটি মোবাইল ফোন এবং ই য়া বা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
একই অভিযানে মো. সোহাগ আলী (২৫) নামে এক ব্যক্তিকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আয়েশা আক্তারকে তিন মাসের কা রা দণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মা দ ক সেবনের দায়ে সোহাগ আলীকে ১৫ দিনের কা রা দণ্ড দেওয়া হয়।
‘জিরো টলারেন্স’ নামের একটি তরুণ স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাণীশংকৈল থানা পুলিশের সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, মা দ কের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মা দ কমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।