মোঃ রমজান আলী,
স্বাধীনতার ঘোষক এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মরণে “শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৬” অনুষ্ঠিত। ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলাধীন ৩ নং রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। “পাটিয়া ডাঙ্গী ফুটবল একাদশ” এ টুনামেন্টের আয়োজন করে।
শনিবার সারাদিনব্যাপী আটটি দলের অংশগ্রহণ খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে সভাপতিত্ব করেন ৩ ন রাজাগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি জিয়াউর রহমান জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রাজাগাও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নূর। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন। অনুষ্ঠানে গেস্ট অফ অনার্স হিসেবে উপস্থিত ছিলেন রাজাগাও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবিব মাস্টার।
ফুটবল টুর্নামেন্টটিতে উদ্বোধনী ম্যাচ হিসেবে খেলায় অংশগ্রহণ করে “রামনাথ হাট যুব সংঘ” বনাম “জায়গির পাড়া ফুটবল একাদশ”।
সময় স্বল্পতার কারণে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় রবিবার বিকেল পাঁচ ঘটিকায়। ফাইনাল খেলায় “রুহিয়া প্রগতি সংঘ জুনিয়র দল” চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে এবং রানার্সআপ হয় “টঙ্গন ক্লাব”।
খেলা শেষে চ্যাম্পিয়ন এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন বিভিন্ন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ভয়াবহতা থেকে দূরে থাকার জন্য খেলার বিকল্প নেই বলে আখ্যা করেন।