লিটন সরকার :
শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে ৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আব্দুল করিম (২৫), পিতা মোমিন হাওলাদার, কাদির মিনার কান্দি, পশ্চিম নাওডোবা, পদ্মা সেতু দক্ষিণ থানা, শরীয়তপুর; জাহিদ (৩০), পিতা মুনছের খাঁ, হাসেম ফকির কান্দি, চরচান্দা কাঠালবাড়ি এবং বিল্লাল (২২), পিতা জিয়া বেপারী, তোঁতা মিয়া বেপারী কান্দি, চরচান্দা কাঠালবাড়ি।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ছাড়া মাদক, জুয়া ও সন্ত্রাসী কর্মকাণ্ডসংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে পুলিশ।
তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও জানানো হয়েছে।