মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা নিয়ে গণসংযোগ শুরু করেছেন মৃধা মো. গোলাম রসূল (শাহিন)। তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছেন।
চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে ইতোমধ্যে বলড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন শাহিন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়ন সম্ভাবনা নিয়ে কথা বলছেন।
মৃধা মো. গোলাম রসূল (শাহিন) নিজেকে তরুণদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্ন রাজনীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন রাজনৈতিক কর্মী হিসেবে তুলে ধরে বলেন, বলড়া ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও নাগরিক সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য।
তিনি বলেন, জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিতে চান। সুযোগ পেলে এসব বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শাহিন আরও বলেন, সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি সামনে এগিয়ে যেতে চান। জনগণ তাঁকে দায়িত্ব দেওয়ার সুযোগ দিলে বলড়া ইউনিয়নকে একটি আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করবেন।
এ জন্য বলড়া ইউনিয়নের সব শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেছেন মৃধা মো. গোলাম রসূল (শাহিন)।