মোঃ আব্দুল রহমানঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৯৬৭টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।
ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ৮টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ৩৮টি মোটরসাইকেলসহ মোট ৯৩টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৩টি বাস, ৯টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ১৭টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ১৮৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২০টি বাস, ২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি ১৪৬টি মোটরসাইকেলসহ মোট ২৮৯টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৬০টি বাস, ৫৭টি ট্রাক, ৫৫টি কাভার্ডভ্যান, ১১৩টি সিএনজিসহ ও ২৩৭টি মোটরসাইকেলসহ মোট ৭১৫টি মামলা হয়েছে।
অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৪টি ট্রাক, ৬টি ক্যাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ১১৭টি মোটরসাইকেলসহ মোট ২২০টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪৮টি বাস, ২৪টি ট্রাক, ৫৩টি কাভার্ডভ্যান, ৪৫টি সিএনজি ও ১৫৭টি মোটরসাইকেলসহ মোট ৪৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৪৭টি বাস, ১৯টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ২৭৮টি মোটরসাইকেলসহ মোট ৬২৯টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ৩৯টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১১২টি মোটরসাইকেলসহ মোট ৩৮৫টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৫৬৩টি গাড়ি ডাম্পিং ও ৪০১টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।