নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ৮ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে জিআর ওয়ারেন্টভুক্ত একজন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজন, নিয়মিত মামলায় পাঁচজন এবং রিমান্ড শেষে একজন আসামি রয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) উখিয়া থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উখিয়া থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।