মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুর উপজেলার বালিধা – পাঁচাকড়ি দাখিল মাদ্রাসার মাঠের মাঝ দিয়ে যাওয়া রাস্তা অপসারণ এবং সুপারসহ শিক্ষকদের বিরুদ্ধে করা মা*মলা প্রত্যাহারের দাবিতে মান*ববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীরা।

২০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে মাদ্রাসার সামনে ওই রাস্তায় দাঁড়িয়ে এ মানব*বন্ধন করে। পরে শতাধিক শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী মাদ্রাসার সামনে বি*ক্ষো*ভ প্রদর্শন করে।

মান*ব*ব*ন্ধনে শেষে বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার আবু বক্কার সিদ্দিক, সহসুপার আব্দুল হামিদ, আব্দুল আজিজসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বক্তারা বলেন, বালিধা-পাঁচাকড়ি দাখিল মাদ্রাসাটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত। ১৯৭৪ সালের পর স্থানীয় আকুঞ্জিপাড়ার কয়েকটি পরিবারের চলাচলের জন্য মাদ্রাসার মাঠের মাঝ দিয়ে একটি কাঁচা রাস্তা তৈরি করা হয়। বর্তমানে ওই রাস্তার কারণে শিক্ষার্থীদের চলাচল ও খেলাধুলায় বিঘ্ন ঘটার পাশাপাশি দু*র্ঘ*ট*নার ঝুঁকি তৈরি হচ্ছে।

মাদ্রাসার সুপার আবু বক্কার সিদ্দিক ও সহসুপার আব্দুল হামিদ বলেন, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের স্বার্থ বিবেচনায় মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে বিকল্প রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে। তবে ওই রাস্তার ইউনিয়ন পরিষদের প্রকল্পের সলিং নির্মাণের জন্য এখনো ইট-বালি ফেলা হয়নি। ফলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে রাস্তার নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তারা।

তারা আরও অ*ভি*যোগ করেন, স্থানীয় কয়েকজন ব্যক্তি প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে নানা ধরনের ষ*ড়*যন্ত্র করছেন। যার অংশ হিসেবে গত ১৫ সেপ্টেম্বর তাদের ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে আদালতে মা*ম*লা করা হয়েছে।মা*ম*লা*টিকে তারা হ*য়রা*নিমূ*লক ও মি*থ্যা বলে দাবি করে।

মা*নব*বন্ধ*নে বক্তারা শিক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী রাস্তা অপসারণ এবং তাদের বিরুদ্ধে করা মা*ম*লাটি প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে সুষ্ঠু সমাধানে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে।