মোঃ মোরসালিন সরদার

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ২ নম্বর মন্মথপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে ফাল্গুনী রানী নামে এক গৃহবধূকে শাবল দিয়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী কনক রায়ের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের স্বামী কনক রায় বয়স (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত ফাল্গুনী রানী বয়স‌ ( ১৯) নারায়ণপুর গ্রামের কনক রায়ের স্ত্রী। তাঁর পিতা নবকান্ত রায় মায়ের নাম বাসন্তী রানী এবং আসামির মাতা সরিষা রানী। নিহতের পাঁচ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। শিশুটির নাম কণিকা রানী রায়।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, নারায়ণপুর গ্রামের মনসা মন্দিরের সামনে পূজা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ফাল্গুনী রানীর সঙ্গে তাঁর স্বামী কনক রায়ের বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে কনক রায় শাবল দিয়ে ফাল্গুনী রানীকে নির্মমভাবে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাঁর মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

ঘটনার পর নিহতের বাবার বাড়িতে খবর দেওয়া হলে স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পাঁচ মাসের শিশুকন্যা কণিকা রানী রায়কে রেখে মায়ের এমন মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী কনক রায়কে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানা গেছে।

নিহতের স্বজনরা এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।