দীপক শর্মা

রাণীশংকৈল উপজেলার উমরাডাংগী বাজার এলাকায় উপজেলা প্রশাসনের পরিচালিত মাদকবিরোধী অভিযানে মো. করিমুল নামে এক ব্যক্তির কাছ থেকে ৪ পিস ই য়া বা উদ্ধার করা হয়েছে।

অভিযান পরিচালনার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযানটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।