চট্টগ্রামপ্রতিনিধি:
একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত: প্রতিমন্ত্রী মীর হেলাল
চট্টগ্রাম মহানগর যুবদল -স্বেচ্ছাসেবকদল -ছাত্রদলের বিক্ষোভ।
পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন এমপি বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি আজও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র রুখে দেবে। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়। বাংলাদেশ বিরোধী অপচেষ্টা জনগণ কখনো মেনে নেবে না।
শুক্রবার চট্টগ্রাম মহানগর যুবদল -স্বেচ্ছাসেবকদল -ছাত্রদলের যৌথ উদ্যোগে সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত এবং দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যেক্ষ ভোটে অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পরিচালনায় দায়িত্ব পেয়েছে বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ পুনঃগঠনে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে। পরাজিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করার রাজনীতিতে লিপ্ত। নিষিদ্ধ সংগঠন কখনই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারে না, এ দেশের প্রচলিত আইনে।
তিনি আরও বলেন, আমাদের বিরোধী দল একেক সময় একেক কথা বলেন। সংসদে বলে এক রকম, সংসদের বাহিরে তাদের ভিন্নরূপ। তারাই বহুরূপী ষড়যন্ত্রে লিপ্ত। বাংলার জনগণ আজ ঐক্যবদ্ধ চট্টগ্রামের ছাত্র-যুব সমাজ সবসময় দেশের গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। আগামীতেও চট্টগ্রামের মানুষ শান্তি গণতন্ত্র উন্নয়ন ও জাতীয় স্বার্থের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে। আমরাও চাই হাসিনা দেশে আসুক। দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আদালতে আত্মসমর্পন করুক। আদালতই তার ভাগ্য নির্ধারিত হবে।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম ও সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, সিরাজুল ইসলাম ভূঁইয়া, রাজিব উদ্দিন আকন্দ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসিফ চৌধুরী লিমন, যুগ্ম আহ্বায়ক জিএ সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান প্রমুখ।