দীপক শর্মা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অভিযান চালিয়ে ১০০ পিস ই য়া বা ট্যাবলেটসহ মাসুদ রানা (৫১) নামে এক ব্যক্তিকে আ ট ক করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর এলাকা থেকে তাকে আ ট ক করা হয়।

আ ট ক মাসুদ রানা ভবানন্দপুর গ্রামের মৃত রশিদুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৫টার দিকে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল ভবানন্দপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মাসুদ রানার গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ তাকে আ ট ক করে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ১০০ পিস ই য়া বা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে জানান, আট ক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।