নুরুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় পৃথক মামলায় ও পরোয়ানাভুক্ত মোট ৮ আসামিকে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) গ্রেপ্তার অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উখিয়া থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে জিআর মামলার পরোয়ানাভুক্ত ১ জন, সিআর মামলার পরোয়ানাভুক্ত ১ জন এবং নিয়মিত মামলার ৪ জন আসামি রয়েছেন। এছাড়া মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত ২ জন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল কোর্টের সাজা পরোয়ানাভুক্ত দুই আসামির মধ্যে একজনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
উখিয়া থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সর্বমোট ৮ আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।