মোঃমিজানুর রহমান।
পহেলা অক্টোবর থেকে দাম বাড়তে পারে এমন গুজব ছড়িয়ে ও অসাধু এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে ডাবল দাম হাঁকিয়ে বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগীরা ও সরেজমিনে পাওয়া তথ্য অনুযায়ী আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে পর্যাপ্ত পরিমাণে মজুদ থাকার পরেও কৃএিম সংকট তৈরি করে ভালুকা পৌরসহরে বিভিন্ন দোকানপাটে এলপিজি গ্যাস সিলিন্ডার কিনতে গেলে অনেকেই বলে যে গ্যাস নেই। বিশেষ করে নারী ক্রেতা, লোক বুজে গোপনে বিক্রি করা হচ্ছে ৩০০০ থেকে ৩৩০০ টাকা। সরকারীভাবে ১৫৮৫ টাকা দাম।
দাম ভাড়ার কথা শুনে, স্ংকট দেখিয়ে,মজুদ রেখে গোপনে ডাবল দামে ব্রিক্রি করে মুনাফা করে সাধারন ক্রেতারা বিপাকে এথেকে বাচতে কৃতপক্ষের নজরের দাবী জানাচেছ এলাকাবাসী