দীপক শর্মা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে ফেন্সিডিলজাতীয় ১২৩ বোতল মাদক ও ৬২০টি ই য়া বা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় জসিম উদ্দিন (৩২) ও তোফাজ্জল ওরফে তফজুল (২৮) নামে দুজনকে আ ট ক করা হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বেলুয়া ও বরুয়াল এলাকায় পৃথক অভিযান দুটি পরিচালনা করা হয়।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে বেলুয়া গ্রামের জাদুরানি-বনগাঁও সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মোটরসাইকেলে তল্লাশি চালানো হয়। এ সময় জসিম উদ্দিনের কাছ থেকে ৭৪ বোতল পিকেড্রিল ও ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটক জসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে সকাল ৯টার দিকে বরুয়াল গ্রামে তোফাজ্জল ওরফে তফজুলের বাড়িতে অভিযান চালানো হয়। তার শয়নকক্ষে থাকা একটি শোকেসে তল্লাশি করে ৬২০টি ই য়া বা উদ্ধার করা হয়। এরপর তাকেও আ টক করা হয়।

এসআরবি-১৩ জানিয়েছে, উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।