উপজেলা প্রতিনিধি মো: আলী হোসেন
লামা উপজেলা,সরই ইউনিয়ন বুড়াবন্যা পাড়া থেকে একটি লাল ডিসকাভার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
গাড়ির মালিক মোঃ আনোয়ার (৪০) জানান, তিনি প্রজেক্টে বড়শি দিয়ে মাছ ধরতে যাওয়ার সময় তার ব্যবহৃত ১০০ সিসি লাল রঙের DISCOVER মোটরসাইকেলটি রাস্তার পাশে রেখে যান। মাছ ধরা শেষে প্রায় ৩ ঘন্টা পর ফিরে এসে তিনি তার বাইকটি আর খুঁজে পাচ্ছেন না।
গাড়ির নম্বর: ১৩-৬১৬২ (চট্ট মেট্রো-হ)
পথচারীদের ভাষ্যমতে, সাদা শার্ট ও কালো প্যান্ট পরিহিত একজন ছেলে মোটরসাইকেলটি নিয়ে লামা অথবা ফাইতং এর দিকে যেতে দেখা গেছে।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি উক্ত গাড়িটির সন্ধান পেয়ে থাকেন, তাহলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।