*কক্সবাজার উখিয়া প্রতিনিধি:*সরোয়ার আলম,
কক্সবাজারের উখিয়া থানা পুলিশের পৃথক অভিযান ও আইনগত কার্যক্রমে বিভিন্ন মামলার ৭ জন আসামিকে গ্রেফতার ও আদালতে প্রেরণ করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জন এবং সিআর ওয়ারেন্টভুক্ত ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। একই অভিযানে পূর্বের একটি মামলার আরও ১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া, রিমান্ড শেষে ৩ জন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
উখিয়া থানা পুলিশের তথ্যমতে, সব মিলিয়ে ওইদিন সর্বমোট ৭ জন আসামিকে গ্রেফতার/আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, আদালতের ওয়ারেন্ট বাস্তবায়ন, মামলার আসামিদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উখিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান ও কার্যক্রম অব্যাহত রয়েছে।