দীপক শর্মা

সেপ্টেম্বর ২০২৬ মাসের মূল্যায়নে টানা দ্বিতীয়বারের মতো ঠাকুরগাঁও জেলার শ্রেষ্ঠ থানার সম্মান অর্জন করেছে আমাদের প্রিয় বালিয়াডাঙ্গী থানা।

এই গৌরবময় অর্জনের পেছনে রয়েছে থানার চৌকস, পরিশ্রমী ও মানবিক অফিসার ইনচার্জ (ওসি) জনাব বুলবুল ইসলাম এবং তাঁর নেতৃত্বে দায়িত্বশীল সকল পুলিশ সদস্যের নিরলস পরিশ্রম।

মাদকবিরোধী অভিযান, চুরি-ডাকাতি প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনার স্বীকৃতিই যেন এই অর্জন।

ওসি বুলবুল ইসলামসহ বালিয়াডাঙ্গী থানার সকল পুলিশ সদস্যকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

আগামীতেও মানুষের নিরাপত্তা ও সেবায় আপনাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক-এই প্রত্যাশা।