দীপক শর্মা
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী
ওবায়দুল্লাহ্ মাসুদ তাঁর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহার করায় এখন বিএনপির একক প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন।
উপনির্বাচনের গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচনের তারিখ: ২৯ অক্টোবর
প্রতীক বরাদ্দ: ৮ অক্টোবর
মির্জা ফয়সল আমিন ছাড়াও এ আসনে
প্রতিদ্বন্দ্বিতা করছেন-
জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী
ইসলামী আন্দোলনের মো. খাদেমুল ইসলাম বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।