চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে তিন যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে রোববার সকালে নগরীর ওয়াসা মোড় এলাকার ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ওয়াসা মোড় এলাকায় দায়িত্ব পালনকালে তিন যুবককে ছিনতাইকারী সন্দেহে ধাওয়া করেন কনস্টেবল আল আমিন। ধাওয়ার একপর্যায়ে একটি চলন্ত বাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

নিহত আল আমিন সরদার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অর্ডার ম্যানেজমেন্ট শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। ২০২২ সালে তিনি বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যাসন্তানের জনক ছিলেন। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। কর্তব্যরত অবস্থায় এক পুলিশ সদস্যের এমন মর্মান্তিক মৃত্যুতে পুলিশ বাহিনী ও সহকর্মীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে