মোঃ রফিকুল ইসলাম

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার নেতাই নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুবাহী ৭টি লড়িসহ ৪ চালককে আটক করেছে প্রশাসন।

৮ অক্টোবর বৃহস্পতিবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুরাকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বতিহালা এলাকা থেকে এই বালুবাহী লড়ি ও চালকদেরকে আটক করে ধোবাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলেন জুলহাস, জান্নাত, শহীদুল্লাহ ও জয়নাল মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, মহামান্য হাইকোর্টের রায়কে উপেক্ষা করে দীর্ঘদিন ধরে নেতাই নদী থেকে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। জনমনে ধারনা, এই বিশেষ চক্রটি শুধু বালু নয়, মাদকের সাথেও জড়িত থাকতে পারে। এতে একদিকে হারাতে বসেছে নদীর স্বাভাবিক গতিপথ অন্যদিকে বালুবাহী লড়ি ও ট্রাকের চাপে ধ্বংস হয়ে গেছে এলাকার রাস্তাঘাট। হুমকির মুখে স্বাভাবিক জনজীবন।

ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, আটককৃত গাড়ি ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হইবে এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।