হাসিবুল ইসলাম হাসিব,লালমনিরহাট।

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় পর পর দুই বার বিশেষ পুরস্কার অজ্ঞান করেছেন পাটগ্রাম থানা ওসি সাইফুল ইসলাম।
বুধবার (৭ সেপ্টেম্বর ) সন্ধায় পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সভায়, সার্বিক পারফরম্যান্স দেখিয়ে অভিন্ন মানদণ্ডে ওসি সাইফুল ইসলাম এর হাতে বিশেষ পুরস্কারের সনদ তুলে দেন,লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।
জানা গেছে সার্বিক কর্মমূল্যায়ন,পাটগ্রাম থানা এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণ, মাদক দ্রব্য নিয়ন্ত্রন সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের নিরাপত্তা বিধান নিশ্চিত করা সহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, সকল মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোড়দার করায় গত দুই মাসের অভিন্ন মানদণ্ডের আলোকে লালমনিরহাট জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে পাটগ্রাম থানাকে নির্বাচিত করা হয় এবং বিশেষ পুরস্কার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।