চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর পৃথক ০২টি বিশেষ অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ ও ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়।
৮ অক্টোবর আনুমানিক রাত ০৭৩০’টায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীনস্থ মনাকষা বিওপি’র একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন দূর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান পরিচালনা করে ১৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। এরপর রাত আনুমানিক ১১৪৫’টায় একই গ্রামে মনোহরপুর বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে ৪৭ বোতল ভারতীয় নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত মদ ও ফেয়ারডিল সিরাপের আনুমানিক বাজার মূল্য ৪৭,৩০০/- (সাতচল্লিশ হাজার তিনশত) টাকা। জব্দকৃত মদ ও সিরাপ শিবগঞ্জ থানায় জমা করা হয়েছে।
চলতি অক্টোবর মাসে ৫৩ বিজিবি কর্তৃক বিভিন্ন অভিযানে ০১ জন আসামীসহ ৬৮ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ৪৭ বোতল নেশাজাতীয় ফেয়ারডিল সিরাপ ও ৩৬ বোতল মদ জব্দ করা হয়। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সীমান্ত এলাকায় সর্বদা তৎপর রয়েছে।*
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, পুশ ইন প্রতিরোধ ও মাদক চোরাচালান প্রতিরোধ করা সহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে।