মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর প্রেসক্লাবের ২০২৬–২০২৭ ও ২০২৭–২০২৮ মেয়াদের কার্যকরী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সকালের বার্তার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. জামিল বিশ্বাস এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক সময়ের কণ্ঠের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. নাজমুল চৌধুরী।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন-সিনিয়র সহ-সভাপতি দৈনিক তথ্য সংবাদের জেলা প্রতিনিধি ইমরুল হাসান হিমেল, সহ-সভাপতি দৈনিক পৃথিবী প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মানিকুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক নিরপেক্ষের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলী।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক যুগ-যুগান্তরের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি মো. আমজাদ মীর, সহ-সাংগঠনিক সম্পাদক দৈনিক আমাদের মাতৃভূমির স্টাফ রিপোর্টার আবুল হাসনাত রাসেল, কোষাধ্যক্ষ দৈনিক গণজমিনের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি রাসেল এবং সহ-দপ্তর সম্পাদক দিগন্তের কাগজের জেলা প্রতিনিধি জহুরুল ইসলাম জুয়েল নির্বাচিত হয়েছেন।
কমিটিতে প্রচার সম্পাদক হয়েছেন দৈনিক নববাণীর স্টাফ রিপোর্টার এসএম অপু এবং ক্রীড়া সম্পাদক হয়েছেন জিএসএন নিউজ-২৪ ডটকমের ক্রীড়া প্রতিবেদক সাব্বির।
কার্যকরী পরিষদের সদস্য হিসেবে রয়েছেন দৈনিক রাঙামাটির সময়ের উপজেলা প্রতিনিধি বিল্লাল হোসেন, দৈনিক কুমিল্লার প্রতিচ্ছবির উপজেলা প্রতিনিধি সৌরভ সাহা এবং বিডি লাইভ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি মো. মিজানুর রহমানসহ অন্যরা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাঁদের শুভাকাঙ্ক্ষীরা। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং হরিরামপুর উপজেলার সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রেসক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে।
পাশাপাশি সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ জোরদার করার মাধ্যমে নতুন কমিটি স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাঁরা।