সিংড়া (নাটোর) প্রতিনিধি: রাজু আহম্মেদ মীর

নাটোরের সিংড়া উপজেলার ৮ নম্বর শেরকোল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগপাড়া যুবসমাজের উদ্যোগে আগপাড়া শেরকোল মাঠে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ফুটবল ম্যাচ। খেলাকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদিন। এ সময় তিনি যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। পাশাপাশি আগপাড়া শেরকোল মাঠ সংস্কারেরও ঘোষণা দেন তিনি।

এ সময় যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় পর্যায়ে এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখে।

স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে এলাকায় ক্রীড়াঙ্গনে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।