মোঃ রফিকুল ইসলাম

ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ বিজয়ীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে ধোবাউড়া উপজেলা প্রশাসন এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ সালমান ওমর রুবেল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কলসিন্দুরের এই নারী ফুটবলারদের জন্য আমরা গর্বিত। তারা সারাদেশে আমাদের ধোবাউড়াকে সম্মানিত করেছে। বক্তব্যে তিনি কলসিন্দুর স্কুল মাঠকে জরুরী ভিত্তিতে সংস্কারের আশ্বাস দেন। ধোবাউড়া হইতে তারাকান্দা রাস্তার দুরবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, এই ভাঙ্গা রাস্তা দিয়েই অতি কষ্টের সাথে এই গৌরবময় নারী ফুটবলারদের যাতায়াত করতে হয়। তবে তিনি বিশেষভাবে উল্লেখ করেন, উক্ত রাস্তাটি রোডস এন্ড হাইওয়েতে প্রায় ৩০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে।
উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা ও ব্রিজের দুরবস্থা উল্লেখ করে তিনি ইউনিয়নের চেয়ারম্যানদেরকে নিজ নিজ এলাকার কাজের ব্যাপারে তৎপর হতে বলেন।
এছাড়াও তিনি অতি গর্বের সাথে ধোবাউড়ায় বিকেএসপির নতুন আঞ্চলিক শাখা স্থাপনের উদ্যোগের সুখবর জানান। যাহা সারা বাংলাদেশে দুইটি প্রকল্পের মধ্যে একটি রাঙ্গামাটিতে ও অপরটি ধোবাউড়ায় স্থাপন হতে যাচ্ছে।
সভায় ফুটবল টিমের ক্যাপ্টেইন সানজিদা বলেন, গত ১৬ বছরের মধ্যে ধোবাউড়াকে কেউ হারাতে পারেনি।
সভাশেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খেলোয়ারদের হাতে বিভিন্ন সম্মাননা ও উপহার তুলে দেন।

উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুকসুদুস সালেহীন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক কছিম উদ্দিন বিশ্বাস, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, প্রমুখ।