হাসিবুল ইসলাম হাসিব, লালমনিরহাট প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন উলক্ষ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা আকতার এর সভাপতিত্বে, উক্ত সভায় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিশাল দাশ,পাটগ্রাম উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম,পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম, পাটগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সফিকার রহমান, পাটগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল,পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম পৌর সভাপতি সোহেল রানা।
পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শ্রী অনুপ কুমার রায় (লিটন),পূজা উদযাপন পরিষদ পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবু রঞ্জিত কুমার সাহা।
সভয় আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ।
উল্লেখ্য, এ বছর পাটগ্রাম উপজেলায় মোট ৩১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এর মধ্যে পৌরসভা ৪ টি,বাউরা ইউনিয়নে ৮টি, জোংড়া ইউনিয়নে (৬)টি, জগতবেড় ইউনিয়নে (৬)টি, শ্রীরামপুর ইউনিয়নে (২)টি, পাটগ্রাম ইউনিয়নে (২)টি, দহগ্রাম ইউনিয়নে (১)টি,ও বুড়িমারি ইউনিয়নে (১) মণ্ডপে পূজা উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।