দীপক শর্মা

ঠাকুরগাঁওয়ে আধুনিক সুযোগ সুবিধাসম্পন্ন অভিজাত বাণিজ্যিক ও আবাসিক প্রকল্প ‘দ্য গ্র্যান্ড রেসিডেন্স হোটেল অ্যান্ড অ্যাপার্টমেন্ট’-এর নির্মাণকাজের আনুষ্ঠানিক শুভ সূচনা অনুষ্টিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড় রোডে স্বপ্ন সুপার শপ সংলগ্ন স্থানে এ প্রকল্পের নির্মাণকাজের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের আধুনিক প্রকল্প বাস্তবায়িত হলে ঠাকুরগাঁওয়ের আবাসন ও আতিথেয়তা খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে প্রকল্পটি।

শুভ কামনা ও দোয়া রইল প্রতিষ্ঠানটির কর্ণধার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রিয় Lifat Alam ভাইয়ের জন্য।