মিজানুর রহমান ভালুকা থেকে;

ময়মনসিংহের ভালুকা উপ জেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টাের বাজারে একটি ডায়ালোমেস্টিক সেন্টারে অবৈধভাবে পরিচালিত হওয়ার কারণে প্রতিষ্ঠান সিলগালা ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের কারাদণ্ড দেওয়া হয়েছে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে। সোমবার দুপুর বেলা রায় মার্কেটের দ্বিতীয় তলায় এ অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
আইন অমান্য করে অনুমোদনহীন ভাবে এখানে পরীক্ষা নিরীক্ষা আলট্রাসনোগ্রাফি প্রসুতি ডেলিভারি সহ নানান ধরনের চিকিৎসা দেওয়া হতো।সেজন্য প্রতিষ্ঠানটি সিলগালা সংশ্লিষ্ট দের চার দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন উপজেলা সেনেটারি কর্মকর্তা স্বাস্থ্য কর্মকর্তা সমন্বয়ে অভিযানটি। পরিচালিত হয়। স্বাস্থ্য ঝুঁকি কমাতে এরকম অভিযান অপরাধ থাকবে বলে জানানো হয়।