নুরুল আলম সিকদার,
কক্সবাজারের রামুতে অবৈধভাবে পাহাড়ের বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় বালি উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়েছে।
ভয়েস ওভার: কক্সবাজারের রামুতে পাহাড়ের বালি উত্তোলন বন্ধে বন বিভাগের যৌথ অভিযান।
বুধবার উপজেলার রাজারকুল রেঞ্জের দারিয়ারদীঘি বিটের কালুর দোকানসংলগ্ন ধলিয়ারছড়ি খালের পাশে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালি উত্তোলনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বন বিভাগের অভিযানকারী দলের সদস্যরা। পরে বালি উত্তোলনের সত্যতা পেয়ে একটি ড্রেজার মেশিন ও ৩০ ফুট পাইপ জব্দ করা হয়।
অভিযানে রাজারকুল, উখিয়া ও পানেরছড়া রেঞ্জের কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি কক্সবাজারের স্পেশাল ফোর্সের সদস্যরাও অংশ নেন।
বন বিভাগের কর্মকর্তারা জানান, পাহাড় ও বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধ বালি উত্তোলন প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
সংশ্লিষ্টদের মতে, অপরিকল্পিতভাবে বালি উত্তোলনের ফলে ভূমিক্ষয়, পাহাড়ের স্থিতিশীলতা নষ্ট হওয়া এবং পরিবেশের ভারসাম্যহীনতার ঝুঁকি তৈরি হতে পারে।