দীপক শর্মা ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ০৩ ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল জনাব আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ। আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।